শিরোনাম

প্রথম ইনিংসে ২২৮ রানে এগিয়ে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথম ইনিংসে ২২৮ রানে এগিয়ে বাংলাদেশ
৬৫ রান করেন মেহেদী হাসান মিরাজ

ডারউইন টেস্টের তৃতীয় দিনে ২১৯ রানে এগিয়ে থেকে লাঞ্চে গিয়েছিল বাংলাদেশ দল। তবে লাঞ্চের পর আর বেশি এগোতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৪২৬ রানে। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশ এগিয়ে ২২৮ রানে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০০৬ সালে ফতুল্লা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪২৭ রান।

দ্বিতীয় সেশনের প্রথম ওভারে জশ হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন ৬৫ রান করা মেহেদী হাসান মিরাজ। তার ব্যাটেই বাংলাদেশ ২০০ রানের বেশি লিড পেয়েছে। মিরাজের ১৫৪ বলের ইনিংসটি সাজানো ৫ চার ও ১ ছক্কায়।

মিরাজকে আউট করে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন জশ হ্যাজেলউড।

এরপর এবাদত হোসেন ব্যক্তিগত ৭ রানে আউট হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। তাসকিন অপরাজিত থাকেন ১৪ রানে।

আজ শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ দল টেস্টের তৃতীয় দিনটা শুরু করে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে। হাসান মাহমুদ ৯২ বলে ১৪ রান করে হ্যাজেলউডের বলে এলবিডাব্লিউ হন। তাইজুল ইসলাম দ্রুত রান তুলতে গিয়ে ২৩ বলে ১৭ করেন। তাকেও আউট করেন হ্যাজেলউড।

বাংলাদেশের শেষ ৪টি উইকেটই নিয়েছেন অভিজ্ঞ এই পেসার। ইনিংসে ৮৯ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। ১০১ রান করেন তিনি। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৮৪ ও মুমিনুল হক ৪৯ রান করেন।

প্রথম ইনিংসে ২০০ এর বেশি রানে ৮২ বার পিছিয়ে পড়ে মাত্র তিনবার জিতেছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়েছিল। হাসান মাহমুদ নিয়েছিলেন ৬ উইকেট।

/টিই/