প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কী জানালো দিল্লি

সিজেডএন ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে আবারও জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনেও অংশ নিতে তাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
শুক্রবার (১৪ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। এর পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুই আমন্ত্রণই ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা পরবর্তী সময়ে জানানো হবে।
এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
জ্বালানি সরবরাহ নিয়েও ভারতের ইতিবাচক অবস্থান
এদিকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়েও ভারতের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে নতুন করে জ্বালানি সহায়তার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি ভারত বিবেচনা করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য দুই দেশের মধ্যে একটি বিদ্যমান চুক্তি রয়েছে এবং সেটি এখনো কার্যকর আছে।
বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের যে অনুরোধ করা হয়েছে, সেটি ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজস্ব পরিশোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের সামগ্রিক প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।