শিরোনাম

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

সিটিজেন ডেস্ক
সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের কোঅর্ডিনেটর পদে জনবল নেওয়া হবে। মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন

পদের নাম: কোঅর্ডিনেটর

বিভাগ: ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিস্টেমসে বিএসসি অথবা পরিসংখ্যান, অর্থনীতি, সমাজবিজ্ঞান স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: নথিপত্র ও ফাইলপত্র সংরক্ষণ, কম্পিউটারে এমএস অফিসে ভালো দক্ষতা। বাংলা টাইপিংয়ের জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন শেষ: ৩১ মে ২০২৬

/এফআর/