শিরোনাম

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি, এসএসসি পাসেও আবেদনের সুযোগ
ছবি: সিজেডএন টোয়েন্টিফোর গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ১৩ থেকে ২০ গ্রেডে ১৭৭ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। ২ আগস্ট তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। যা চলবে আগামী ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: স্টেনোগ্রাফার/স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমান।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বাংলা ও ইংরেজি সাঁটলিপির গতি যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ/মিনিট এবং বাংলা ও ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ/মিনিট।

বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

পদের নাম: ইমাম

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: কামিল/দাওরায়ে হাদিস অথবা আরবি/ইসলামিক বিষয়ে স্নাতক। হাদিস ও ফিকহে জ্ঞান, কিরাতে দক্ষতা, সুন্নতের অনুসারী এবং বিবাহিত হতে হবে। ধর্মীয় ও সামাজিক বিষয়ে লেখালেখি ও বক্তব্য প্রদানে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার।

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

পদের নাম: স্টেনোটাইপিস্ট/স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমান।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা। বাংলা ও ইংরেজি সাঁটলিপির গতি যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ/মিনিট এবং বাংলা ও ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ/মিনিট।

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

পদের নাম: নকশাকার

পদসংখ্যা: ৩৬

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদ। অভিজ্ঞদের অগ্রাধিকার।

বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

পদের নাম: ডি টি অ্যাটেনডেন্ট

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টিটিসি থেকে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্স উত্তীর্ণ।

বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

পদের নাম: অফিস সহায়ক/এমএলএসএস

পদসংখ্যা: ১২৩

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন