শিরোনাম

জীবন বীমা কর্পোরেশনে ১০০ পদে চাকরি: আবেদন দ্রুত

সিটিজেন ডেস্ক
জীবন বীমা কর্পোরেশনে ১০০ পদে চাকরি: আবেদন দ্রুত

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন আবেদন চলছে। প্রতিষ্ঠানটি তাদের কাকরাইল মডেল সেলস অফিসের জন্য ‘এজেন্ট’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রাথীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: জীবন বীমা কর্পোরেশন

পদের নাম: এজেন্ট

পদসংখ্যা: ১০০

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস

অন্যান্য যোগ্যতা: প্রয়োজন নেই

কাজের ধরন: খণ্ডকালীন (পার্ট টাইম)। অফিস কিংবা ঘরে বসে দুই ভাবেই কাজ করার সুযোগ রয়েছে।

বেতন: আলোচনা সাপেক্ষে। মূল বেতন ছাড়াও পারফরম্যান্স বোনাস ও বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।

কর্মস্থল: ঢাকা (কাকরাইল)।

বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে।

দায়িত্ব: চূড়ান্তভাবে যারা নির্বাচিত হবেন, তাদের মূল কাজ হবে নতুন গ্রাহক তৈরি ও তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। এছাড়া জীবন বীমাসংক্রান্ত পরামর্শ দেওয়া, কোম্পানির ব্যবসার প্রসার ঘটানো এবং গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইলের মাধ্যমে sales20@jbc.gov.bd ঠিকানায় পাঠাতে হবে। এছাড়া বিডিজবস অ্যাকাউন্টের মাধ্যমেও সরাসরি আবেদন করা যাবে।

আবেদন শেষ: ৩১ মে ২০২৬ পর্যন্ত।

যোগাযোগের ঠিকানা: মডেল সেলস অফিস, জীবন বীমা করপোরেশন, ২৭ কাকরাইল, গ্রিন সিটি রেজেন্সি (৩য় তলা), ঢাকা-১০০০।

/জেএইচ/