শিরোনাম

সরকারি মালিকানাধীন ব্যাংকে চাকরি, পদ ২৮৭

সিটিজেন ডেস্ক
সরকারি মালিকানাধীন ব্যাংকে চাকরি, পদ ২৮৭
বাংলাদেশ সরকার। ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংক। প্রতিষ্ঠানটি ৩ ক্যাটাগরির পদে মোট ২৮৭ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেবে। ২৪ মে থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৩ জুন ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: কর্মসংস্থান ব্যাংক

মোট পদ: ২৮৭

পদের নাম: সহকারী অফিসার (সাধারণ)

গ্রেড: ১৩

পদসংখ্যা: ১২৫

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: সহকারী অফিসার (ক্যাশ)

গ্রেড: ১৩

পদসংখ্যা: ৬৩

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

গ্রেড: ১৬

পদসংখ্যা: ৯৯

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাস। এছাড়া কম্পিউটার ও ডাটা এন্ট্রিতে ৬ মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ থাকতে হবে। কম্পিউটারে টাইপিংয়ে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শুরু: ২৪ মে ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ২৩ জুন ২০২৬, বিকাল ৫টা পর্যন্ত।

/জেএইচ/