শিরোনাম

পুলিশের এএসআই পদে চাকরি, আবেদন দ্রুত

সিটিজেন ডেস্ক
পুলিশের এএসআই পদে চাকরি, আবেদন দ্রুত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনী ‘ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র)’ পদে কর্মী নেবে। গত ২৮ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামীকাল ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ;

পদের নাম: ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে

প্রার্থীর বয়স: ১৮-২২ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদন শেষ: আগামী ২৭ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

/জেএইচ/