পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে গুলি, হতাহত ৮৭

সিজেডএন ডেস্ক

আজ ১৪ আগস্ট, পাকিস্তানের স্বাধীনতা দিবস। করাচিতে দিবসটি উদযাপনের সময় আনন্দ-উল্লাসে আকাশে গুলিবর্ষণের ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৮৬ জন।
শুক্রবার (১৪ আগস্ট) সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জন নারী, ১৭ জন শিশু ও ৫৯ জন পুরুষ রয়েছেন। তাদের করাচির জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টার, সিভিল হাসপাতাল ও আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, আব্বাসি শহীদ হাসপাতালে ২৪ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন নারী, চার শিশু ও ১৯ জন পুরুষ রয়েছেন। জিন্নাহ হাসপাতালে নেওয়া হয় ৩৫ জনকে, যাদের মধ্যে তিন শিশু, চার নারী ও ২৮ পুরুষ। এছাড়া সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে ২৬ জনের চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে ১০ শিশু, চার নারী ও ১২ জন পুরুষ ছিলেন।
লিয়ারি, সদর, কোরাঙ্গি, মালির, আজিজাবাদ, উত্তর নাজিমাবাদ, নাজিমাবাদ, গুলবাহার, গুলশান-ই-ইকবাল, ওরাঙ্গি টাউন, জামশেদ কোয়ার্টার, ডিফেন্সেসহ বিভিন্ন এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, স্বাধীনতা দিবসে ফাঁকা গুলিবর্ষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ১০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
সূত্র: ডন

হরমুজ নিয়ে চুক্তির পথে যুক্তরাষ্ট্র-ইরান, দাবি পাকিস্তানের