পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, ভারত-সমর্থিত ৭৪ জন নিহত

সিটিজেন জার্নাল ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে ভারত-সমর্থিত ৭৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত কয়েক দিনের অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (১৩ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, বেলুচিস্তানে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৩ নভেম্বর থেকে কোয়েটা জেলার কুররাম এলাকায় ফিতনা আল-খাওয়ারিজ ও ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে সন্ত্রাসীদের একাধিক আস্তানায় কার্যকরভাবে হামলা করা হয়। কয়েক দফা সংঘর্ষের পর ভারত-সমর্থিত ৩১ জন খাওয়ারিজকে হত্যা করা হয়েছে। এ সময় তাদের আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখাওয়ার মির আলী ও ওরাকজাই এলাকায় গত ৪৮ ঘণ্টায় আরও ৪৩ জন ভারতপন্থি সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। ওই এলাকাগুলোতে আত্মগোপনে থাকা খাওয়ারিজ সদস্যদের নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চলবে। দেশের মাটি থেকে বিদেশি মদদপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে এসব তৎপরতা বেশি দেখা গেছে। এসব সন্ত্রাসীরা ভারতের মদদপুষ্ট বলে অভিযোগ করে পাকিস্তান। তবে নয়াদিল্লি এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: জিও নিউজ

পাকিস্তানে সন্ত্রাসীদের হামলায় ১০ পুলিশ সদস্য নিহত