অবিলম্বে ইমরান খানের মুক্তি চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

সিটিজেন জার্নাল ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি এবং যথাযথ চিকিৎসার দাবি জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। সিএনএন-এ সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি জানান।
সাক্ষাৎকারে ভলকার তুর্ক বলেন, আমি ইমরান খানের মুক্তি চাই। আমি তার যথাযথ চিকিৎসার দাবি জানাই এবং প্রকৃতপক্ষে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাই। এ মামলাকে ঘিরে যে রাজনৈতিক উত্তেজনা রয়েছে, তা আমাদের প্রশমিত করতে হবে। এর অর্থ হলো বিরোধী দল ও সরকারের মধ্যে আস্থা তৈরির একটি উপায় হতে পারে তার মুক্তি।
এর আগে ইমরান খানের ছেলে কাসিম খান তার বাবার বন্দিদশা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বাধীন সামরিক বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। কাসিম বলেন, মুনির ও তার সরকার যুক্তির কথা শুনবে না। তারা ইচ্ছামতো হত্যা, অপহরণ ও নির্যাতন করে। আমার বাবা, পাকিস্তানের বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতাকে তারা হত্যা করার আগেই বিশ্বের পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইমরান খানের কারাবাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। সংস্থাটির তথ্যমতে, ২০২৬ সালের আগস্টে বোনের সঙ্গে দুটি সাক্ষাৎ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বর থেকে ইমরান খানকে পরিবারের আর কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি চলতি বছরের মার্চ থেকে তিনি ছেলেদের সঙ্গে টেলিফোনেও কথা বলতে পারছেন না। ৭৪ বছর বয়সী এ নেতাকে নির্জন কারাবাসে রেখে মানবিক সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন করে রাখায় তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে অ্যামনেস্টি।
সংস্থাটি আরও জানায়, ইমরান খানের গুরুতর রক্তচাপজনিত জটিলতা রয়েছে। আগস্টে দেশটির সুপ্রিম কোর্ট তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও পাকিস্তানি কর্তৃপক্ষ তাকে স্বাধীন চিকিৎসকদের শরণাপন্ন হতে দেয়নি। একই সঙ্গে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও শঙ্কা প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চোখের জটিল রোগে ভুগতে থাকা বুশরা বিবি পর্যাপ্ত চিকিৎসার অভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে জানানো হয়েছে।
সূত্র: এএনআই

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক তথ্য আইনজীবীর