‘জীবিত ফিরতে নাও পারি’, বিচারপতিদের কাছে ইমরান খানের চিঠি

সিটিজেন জার্নাল ডেস্ক

কারাগারে অবহেলা আর চরম নির্যাতনের মুখে জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এ ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেছেন। তার আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেছেন।
চিঠিতে ইমরান খান লিখেছেন, ৭৪ বছর বয়সে এ নির্মম রাষ্ট্র আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমি আর জীবিত ফিরতে নাও পারি। নিজেকে কোনো সাবেক প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের প্রধান হিসেবে নয়, বরং ক্রিকেট, জনসেবা ও দাতব্য কাজে জীবন উৎসর্গকারী সাধারণ একজন নাগরিক হিসেবে পরিচয় দিয়ে তিনি জরুরি চিকিৎসার আকুল আবেদন জানান।
তিনি অভিযোগ করেছেন, তাকে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও যোগাযোগহীন করে রাখা হচ্ছে। নিজের শারীরিক অবস্থার চিত্র তুলে ধরে তিনি জানান, তার ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তিই ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। ১০ নভেম্বর তার রক্তচাপ বিপজ্জনকভাবে ১৯২ থেকে ১৯৩-এ উঠে গিয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, এ পরিস্থিতিতে তার মস্তিষ্কে রক্তক্ষরণ বা বড় ধরনের হৃদরোগের ঝুঁকি অত্যন্ত বেশি।
শুধু নিজের জন্য নয়, স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। তিনি লিখেছেন, এপ্রিলে রেটিনা বিচ্ছিন্ন হওয়ার পর বুশরার চোখে গোপনে একটি জটিল অস্ত্রোপচার করা হয়। চলতি মাসে যখন তাকে দেখলাম, তিনি আলো সহ্য করতে পারছিলেন না বা চোখ খুলতে পারছিলেন না। আরেকটি অস্ত্রোপচার ছাড়া তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন।
তিনি আক্ষেপের সুরে বলেন, অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য আমি সারা জীবন হাসপাতাল তৈরি করেছি। আজ আমি শুধু আমার ও আমার স্ত্রীর চিকিৎসার আবেদন জানাচ্ছি।
ইমরান খানের অভিযোগ, কারাগারের মেডিক্যাল বোর্ডের সুপারিশ বারবার উপেক্ষা করা হচ্ছে। ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তাকে মানসম্মত চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে না নিয়ে পিআইএমএস হাসপাতালে নেওয়া হয় এবং রাতেই আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে আনা হয়।
চিঠির শেষে তিনি বলেন, আমি কেবল এটুকুই বুঝতে পারছি এর উদ্দেশ্য হলো আমাকে অসুস্থ করে তোলা এবং আমার মনোবল ভেঙে দেওয়া। আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। মানবিক সহানুভূতির জায়গা থেকে আপনাদের কাছে আমার আবেদন অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।
সূত্র: ডন

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক তথ্য আইনজীবীর