ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক তথ্য আইনজীবীর

সিটিজেন জার্নাল ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রক্তচাপ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। তবে শারীরিক জটিলতার মধ্যেও তিনি মানসিকভাবে সচেতন এবং দৃঢ়প্রতিজ্ঞ রয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী সরদার লতিফ খোসা।
বুধবার (১১ নভেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার পর গণমাধ্যমকে এসব তথ্য জানান লতিফ খোসা।
ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে কারাগারের সম্মেলন কক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়। আইনজীবী সালমান সাফদার এবং লতিফ খোসা এতে অংশ নেন। বৈঠক শেষে লতিফ খোসা সাংবাদিকদের বলেন, প্রায় তিন থেকে চার ঘণ্টা ধরে তাদের আলোচনা হয়। সেখানে ইমরান খানের শারীরিক অবস্থা ও চলমান আইনি মামলাগুলো নিয়ে বিস্তারিত কথা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে লতিফ খোসা তার রক্তচাপকে ‘উদ্বেগজনকভাবে বেশি’ বলে অভিহিত করেন। পাশাপাশি ইমরান খানের চোখের অবস্থা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও ইমরান খান ‘সম্পূর্ণ সচেতন ও দৃঢ়প্রতিজ্ঞ’ রয়েছেন বলে দাবি করেন এ আইনজীবী।
এর আগে কারাগার সূত্র জানিয়েছিল, সম্মেলন কক্ষে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে আইনজীবীরা বিচারাধীন আপিলগুলো নিয়ে ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে কথা বলেছেন। প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের আগে সালমান সাফদার ও লতিফ খোসা আদিয়ালা জেলের ভেতরে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেছিলেন।
সূত্র: সামা টিভি

হাসপাতালে চিকিৎসা শেষে আবারও কারাগারে ইমরান খান