পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৪

সিজেডএন ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি কয়লাখনিতে বিষাক্ত গ্যাস জমে সৃষ্ট শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩৪ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। ধসে পড়া খনির ভেতরে এখনও বেশ কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের জীবিত বা মৃত উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছেন জরুরি সেবার কর্মীরা। ইতোমধ্যে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) আরও আটটি মরদেহ উদ্ধার করার পর নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে।
সোরাঙ্গ এলাকার ওই খনিতে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ এ বিস্ফোরণ ঘটলে খনির একটি বড় অংশ ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে ভেতরে কাজ করা বহু শ্রমিক চাপা পড়েন। দুর্ঘটনার পরপরই প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, খনি বিভাগ ও অন্যান্য সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেও ভারী যন্ত্রপাতি ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভেতরে আটকে থাকা শেষ শ্রমিকটিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এ হৃদয়বিদারক ঘটনায় বেলুচিস্তান সরকার নিহত প্রতিটি শ্রমিকের পরিবারের জন্য পাঁচ লাখ রুপি করে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রদেশের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি। তিনি খনি ও খনিজসম্পদ বিভাগের কাছে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দিয়েছেন।
বিস্ফোরণের আগে খনিতে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তদন্তে তাও খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন, নিরাপত্তার ক্ষেত্রে কোনো অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে রাজ্যের সব কয়লাখনিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: সামা টিভি

পাকিস্তানে পুলিশ ফাঁড়িতে ভয়াবহ হামলা, ১১ কর্মকর্তাসহ নিহত ২৬