পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহত

সিটিজেন ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। মঙ্গলবার (২৬ মে) দেশটির পাঞ্জাব প্রদেশের ঝিলামের পিন্ড দাদান খান তহসিলে ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঝিলামের ডেপুটি কমিশনার মীর রেজা ওজগেনের মতে, ঝিলামের পিন্ড দাদান খান তহসিলের জালালপুর শরীফ এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
তিনি বলেছেন, ভূমিকম্পে প্রায় ১০টি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার এবং এর কেন্দ্রস্থল ছিল ঝিলামের ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৩২ দশমিক ৫৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৩ দশমিক ২৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
‘পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এলাকাটিতে আরও তল্লাশি ও পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে,’ বলেন স্থানীয় ডিসি।
পিন্ডের সহকারী কমিশনার আয়েশা শাফকাত বলেছেন, ভূমিকম্পে অন্তত ১২ জন আহতকে জালালপুর শরিফের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে পরে ঝিলামের ডিএইচকিউ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে এক বিবৃতিতে ঝিলাম জেলা জরুরি কর্মকর্তা ফারহান মির্জা বলেন, সন্ধ্যা ৭টা ৯ মিনিটে রেসকিউ ১১২২-এ একটি জরুরি ফোন আসে। ফোনটিতে জানানো হয়, পিন্ড দাদান খান তহসিলে ভূমিকম্পের কারণে একটি বাড়ির দোতলা ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন।
তিনি আরও বলেন, অবিলম্বে রেসকিউ ১১২২-এর একটি দল পাঠানো হয়। তারা ৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী কর্মকর্তা বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান ৬ জন আহত হয়েছেন এবং একজন কিশোরের মৃত্যু হয়েছে।’
বাসিন্দারা জানিয়েছেন, পিন্ড দাদন খানের সাঘরপুর, দরিয়ালা জালিপ, হারানপুর ও জৈত্যপুর এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জালালপুর শরীফ ও পিন্ডি সৈয়দপুর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: ডন

চীনে ৫.২ মাত্রার ভূমিকম্পে নিহত দুই, ধসে পড়লো ১৩ ভবন