চীনে ৫.২ মাত্রার ভূমিকম্পে নিহত দুই, ধসে পড়লো ১৩ ভবন
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৬: ০৯

চীনের গুয়াংসি অঞ্চলে সোমবার (১৮ মে) আঘাত হানা ৫.২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে ২ জনের মৃত্যু হয়েছে এবং ১৩টি ভবন ধসে পড়েছে। স্থানীয় সময় রাত ১২:২১ মিনিটে অঞ্চলটির লিউঝৌ শহরে এ ভূকম্পন অনুভূত হয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পে প্রাণ হারানো ব্যক্তিরা সম্পর্কে স্বামী-স্ত্রী, যাদের বয়স যথাক্রমে ৬৩ ও ৫৩ বছর। ভূমিকম্পের পর নিখোঁজ থাকা ৯১ বছর বয়সী এক বৃদ্ধকে দীর্ঘ তল্লাশির পর জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ভূমিকম্পের পর স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকা থেকে ইতোমধ্যে সাত হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে, আতঙ্কে বহুতল ভবন ছেড়ে মানুষ রাস্তায় নেমে আসছে এবং ধসে পড়া বাড়িঘরের পাশে ধ্বংসস্তূপের বিশাল স্তূপ জমে আছে। জরুরি সেবা বিভাগের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন, পাশাপাশি ডগ স্কোয়াডের সহায়তায় ধ্বংসস্তূপের নিচে কোনো জীবিত মানুষ আটকে আছে কি না তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
ভৌগোলিক অবস্থানের কারণে চীনে প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। এর আগে, গত ২০২৫ সালের জানুয়ারিতে দেশটির প্রত্যন্ত তিব্বত অঞ্চলে এক বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে অন্তত ১২৬ জন মানুষের প্রাণহানি ঘটে।
সূত্র: আল আরাবিয়া

/এমএকে/

বৈশ্বিক আধিপত্যে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন