পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তাকর্মীসহ নিহত ২৭

সিজেডএন ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তবর্তী একটি নিরাপত্তা চৌকিতে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১২ জন সেনাসদস্য ও ১২ জন হামলাকারীসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলায় সংঘটিত এ হামলায় আরও দুই পুলিশ কর্মকর্তা ও এক বন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনীর তথ্যমতে, সশস্ত্র হামলাকারীরা প্রথমে চৌকিটিতে জোর করে ঢোকার চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে সীমানা প্রাচীরে ধাক্কা দেয়। ২০০৭ সাল থেকে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী পাকিস্তান তালেবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করে চারজন আত্মঘাতী হামলাকারী অংশ নেওয়ার কথা জানিয়েছে। বর্তমানে জড়িতদের খুঁজে বের করতে আশপাশের এলাকায় ব্যাপক চিরুনি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই খাইবার পাখতুনখোয়া ও পার্শ্ববর্তী বান্নু জেলায় সংঘাত আশঙ্কাজনকভাবে বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সহিংসতায় ১ হাজার ৬২০ জন নিহত হলেও পরের বছরে এ সংখ্যা বেড়ে ২ হাজার ৩৩১ জনে পৌঁছেছে। এছাড়া একই সময়ে দেশজুড়ে সশস্ত্র হামলার ঘটনা ৩৪ শতাংশ বৃদ্ধি পাওয়ার তথ্য দিয়েছে পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ।
পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে টিটিপি আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে, তবে আফগান তালেবান সরকার তা অস্বীকার করে এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে দাবি করেছে। এই টানাপোড়েনের জেরে পাকিস্তান আফগান ভূখণ্ডে বারবার বিমান হামলা চালাচ্ছে এবং আফগানিস্তানও পাল্টা গুলি বর্ষণ করছে। সীমান্তে এসব হামলায় শত শত আফগান বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর ফলে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সংকট আরও গভীর হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা

আবারও পাকিস্তানে আফগানিস্তানের হামলা