ইউএফটিবিতে নতুন উপাচার্যের যোগদান

ইউএফটিবিতে নতুন উপাচার্যের যোগদান
সিজেডএন ডেস্ক

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. মোক্তার আলী। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ উপস্থিত থেকে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দায়িত্ব গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। পরে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফকে সঙ্গে নিয়ে নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা ভবিষ্যৎ উচ্চশিক্ষার প্রধান চালিকাশক্তি। তাই বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী।
এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার আলীকে ইউএফটিবির উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক ড. মো. মোক্তার আলী একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক। তিনি ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে বিএসসি এবং ১৯৯৫ সালে একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি লাভ করেন। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ইউএফটিবি পরিবারের সদস্যরা আশা, উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং অ্যাকাডেমিক নেতৃত্বে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ড. মো. মোক্তার আলীর নেতৃত্বে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।

বেরোবিতে জাল সনদে চাকরি, সহকারী পরিচালক সাময়িক বহিষ্কার