লেবাননে কি ‘টার্গেট কিলিং’ করছে ইসরায়েল

সিটিজেন ডেস্ক

চলমান উত্তেজনার মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দখলদার বাহিনীর হামলায় দেশটিতে আরও অন্তত ৮ জন নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন।
এনএনএ জানিয়েছে, জেবচিত শহরে একটি গাছের নার্সারিতে হামলায় দুই সিরীয় নাগরিক নিহত হয়েছেন। তারা সেখানে কাজ করছিলেন।
এছাড়াও তুল-এর শহীদ সাবরা সড়কে একটি মোটরসাইকেল এবং আনসারের ধি'আত আল-আরব মহল্লায় একটি গাড়িতে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন।
এই হামলাগুলো পর্যবেক্ষণ করে অবরুদ্ধ গাজার মতো ‘টার্গেট কিলিং’ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এনএনএ জানিয়েছে, টায়ারের জাবাল আমেল হাসপাতালে গতকালের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন। এই হামলায় হাসপাতালের ওয়ার্ড, পার্কিং গ্যারেজ এবং পার্শ্ববর্তী ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এই হতাহতের সংখ্যাকে ‘প্রাথমিক’ বলে বর্ণনা করেছে।
ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কাফারসির শহরের মাসিল সড়কে অবস্থিত লেবাননের বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রেও হামলা চালিয়েছে। এছাড়া নাবাতিয়েহ শহরের কাসার আল-জা'তার মহল্লায়ও বিমান হামলা চালিয়েছে দখলদার দেশটি।
সূত্র: আল জাজিরা

লেবাননে হামলা নিয়ে ইরানের হুঁশিয়ারি