সৌদিতে ১-২ শতাংশ নারী শ্রমিক নির্যাতনের শিকার, সহস্রাধিক উদ্ধার

সিজেডএন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রায় ১ লাখ ৬৯ হাজার বাংলাদেশি নারী কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ১ থেকে ২ শতাংশ নির্যাতনের শিকার হন বলে সংসদীয় কমিটিকে তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন পর্যন্ত হাজারের অধিক নারীকে উদ্ধার ও পুনর্বাসন করা হয়েছে। শতাংশের হিসাবে কম মনে হলেও সংখ্যার হিসাবে এ ঘটনা অনেক উল্লেখ করে কমিটির পক্ষ থেকে এটি শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার বিকালে জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এতে সভাপতি জহরত আদিব চৌধুরী সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী বলেন, সৌদি আরবে নারী শ্রমিক ‘অ্যাবিউজের’ দুঃখজন অনেক ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে ১ থেকে ২ শতাংশ নারী শ্রমিক ‘অ্যাবিউজের শিকার’ হন। তবে শতাংশের হিসাবে এটা ছোট মনে হলেও সংখ্যার হিসাবে নয়।
তিনি বলেন, এ পর্যন্ত ১ হাজার ৩৬৪ জন নারী গৃহকর্মীকে উদ্ধার এবং নিরাপদ প্রত্যাবাসন করা হয়েছে। এ ধরনের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’
দেশটিতে এখন প্রায় ১ লাখ ৬৯ হাজার নারী শ্রমিক আছেন বলেও জানান তিনি।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যে কর্মরত নারী শ্রমিকদের কাছ থেকে দূতাবাসের হটলাইন নম্বরে কতটি কল এসেছে, কত দ্রুত সাড়া দেওয়া হয়েছে এবং কী ধরনের সহায়তা দেওয়া হয়েছে- এসবের পরিসংখ্যান নিয়মিত পর্যালোচনার নির্দেশ দিয়েছে কমিটি। সেইসঙ্গে ৬ মাস পর অগ্রগতি যাচাইয়ের পাশাপাশি পাসপোর্ট প্রদান ও অভিযোগ নিষ্পত্তিসহ সেবার মান পরিমাপে নির্দিষ্ট কর্মদক্ষতার সূচক (কেপিআই) নির্ধারণের ওপরও জোর দেওয়া হয়েছে।

প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি, ১৩ হাজারের বেশি গ্রেপ্তার