ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান
সিটিজেন ডেস্ক

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত একটি কুর্দি বিরোধী গোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রবিবার (২৫ অক্টোবর) তেহরানের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, বিপ্লবী গার্ডসের স্থলবাহিনীর পরিচালিত একটি ড্রোন অভিযানের অংশ হিসেবে বালিসান অঞ্চলে অবস্থিত সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কোমালার সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরাকের এ আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই বেশ কয়েকটি ইরানি কুর্দি জঙ্গি গোষ্ঠীর শিবির ও ঘাঁটি রয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারিতে মার্কিন- ইসরায়েলি সংঘাত শুরুর পর থেকে এলাকাটিতে ইরান বারবার হামলা চালিয়ে আসছে।
তবে সাম্প্রতিক এ অভিযানের পর আইআরজিসির পক্ষ থেকে হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করা হয়নি। ইরানের অভিযোগ, এ যোদ্ধারা দেশটির ঘোর শত্রু ইসরায়েলের মদতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে।
উল্লেখ্য, এর আগে ১৭ জুলাই এক হামলায় সুলায়মানিয়াহ শহরের কাছে ৯ জন কোমালা সদস্য নিহত হন।
সূত্র: মেহের নিউজ এজেন্সি