ভুল হিসাবেই জটিল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র: গালিবাফ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভুল হিসাবেই জটিল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র: গালিবাফ
ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি কিংবা মিডিয়ার ভয় দেখিয়ে ইরানকে কোনোভাবেই দমানো যাবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার মতে, ওয়াশিংটন সম্পূর্ণ ভুল ধারণার বশবর্তী হয়ে এসব কৌশল বেছে নিয়েছে।

এক বক্তব্যে গালিবাফ বলেন, আজকের ইরান অতীতের সেই দুর্বল বা পাহলভি আমলের ইরান নয়। বর্তমান ইরান এক অটুট আত্মবিশ্বাস, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইস্পাতকঠিন প্রতিজ্ঞার দুর্ভেদ্য দুর্গ। দেশের সম্মান রক্ষায় কোনো বিদেশি শক্তির রক্তচক্ষু সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, মার্কিন প্রশাসন নিজেদের ভুল হিসাব-নিকাশের কারণেই আজ এক গভীর অনিশ্চয়তা ও জটিলতার মধ্যে ফেঁসে গেছে। এ বিপজ্জনক পরিস্থিতি থেকে কীভাবে বের হতে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও যুক্তরাষ্ট্রেরই।

সূত্র: আল জাজিরা

/এমএকে/