প্রায় ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি, ১৩ হাজারের বেশি গ্রেপ্তার

সিটিজেন ডেস্ক

সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। সারাদেশে বিশেষ অভিযানে এক সপ্তাহের ১৩ হাজার ৯০০ জনেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষে ৭ হাজার ৯৩৪ জন বিদেশি নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্যে দেশজুড়ে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে আবাসন আইন না মানার অভিযোগ রয়েছে। এ ছাড়া ৩ হাজার ৮৬৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জন শ্রম আইন ভঙ্গ করায় গ্রেপ্তার হন।
প্রতিবেদনে আরও বলা হয়, অবৈধভাবে সৌদি আরবে ঢোকার চেষ্টার সময় আরও ১ হাজার ৮৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত দিয়ে দেশ ত্যাগের চেষ্টাকালে আটক হয়েছেন ২২ জন। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, পরিবহন সুবিধা নিশ্চিত করা কিংবা চাকরি পেতে সাহায্যের অপরাধে আরও ২১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
বর্তমানে ভিসা ও শ্রম আইন লঙ্ঘনের নানা অভিযোগে ৩৭ হাজার ৬১৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইনি বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য ২০ হাজার ২৫২ জনকে তাদের নিজ নিজ দেশের সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এর বাইরে নিজ দেশে ফিরে যাওয়ার ফ্লাইট প্রক্রিয়া সম্পন্ন করতে আরও ৬ হাজার ৫৫৫ জনকে নির্ধারিত বিভাগে পাঠানো হয়েছে।
সূত্র: গালফ নিউজ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদন্ড, বিস্তারিত জানতে চায় সংসদীয় কমিটি