২৬ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
২৬ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
ছবি: এআই

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮১৪ – নেপালি গুর্খাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ভারতের গভর্নর জেনারেল লর্ড হেস্টিংস।

১৮৬৩ – লন্ডনে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। সেদিনই ফুটবলের প্রথম নিয়মাবলী প্রণয়ন করা হয়, যা আধুনিক ফুটবলের জন্মদিন হিসেবেও বিবেচিত।

১৮৬৩ – জেনেভায় বিশ্ব রেড ক্রস সংস্থা প্রতিষ্ঠিত হয়।

১৮৯৬ – আবিসিনিয়া (বর্তমান ইথিওপিয়া) ও ইতালির মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত।

১৯১২ – লন্ডনের টেমস নদীর নিচে টানেল চালু হয়।

১৯৩৬ – চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে লংমার্চ শুরু হয়।

১৯৪৭ – ব্রিটিশ সেনাদের দখল থেকে মুক্তি পায় ইরাক।

১৯৪৭ – মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মিরের রাজা অঞ্চলটি ভারতের অংশ ঘোষণা করেন। পরবর্তীতে যা ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতের সূচনা করে।

১৯৫০ – মাদার তেরেসা কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন।

১৯৫২ – পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হয়।

১৯৫৫ – ইউরোপের দেশ অস্ট্রিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৫৬ – আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) গঠিত হয়।

১৯৫৯ – পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন।

১৯৬২ – ভারত-চীন যুদ্ধ চলাকালে ভারতে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

১৯৭১ – জাতিসংঘের সদস্যপদ লাভ করে চীন।

১৯৯৪ – মার্কিন মধ্যস্থতায় জর্ডানের বাদশাহ হোসেন ও ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রবিন শান্তিচুক্তি স্বাক্ষর করেন।

জন্ম

১৮০১ – মহারাজা রামনাথ ঠাকুর; বাংলার সমাজপতি।

১৮৭৩ – আবুল কাশেম ফজলুল হক; অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ও রাজনীতিক।

১৮৭৯ – লিও ট্রটস্কি; রুশ বিপ্লবী নেতা।

১৮৮১ – বীরেন্দ্রনাথ শাসমল; আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা।

১৮৮৮ – মোহিতলাল মজুমদার; প্রখ্যাত সাহিত্য সমালোচক।

১৯১৯ – মুহাম্মদ রেজা পাহলভী; ইরানের শাহ।

১৯৪৭ – হিলারি রডহাম ক্লিন্টন; মার্কিন সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী।

১৯৭২ – রিয়াজ; বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৭৪ – রবিনা ট্যান্ডন; ভারতীয় অভিনেত্রী।

১৯৯৪ – মধুমিতা সরকার; ভারতীয় অভিনেত্রী।

মৃত্যু

৮৯৯ – আলফ্রেড দ্য গ্রেট; ইংল্যান্ডের রাজা।

১৯০৯ – ইটো হিরোবুমি; জাপানের প্রথম প্রধানমন্ত্রী।

১৯১৭ – হীরালাল সেন; বাংলা চলচ্চিত্রের পথিকৃৎ।

১৯৭৭ – জ্যোতিরিন্দ্র মৈত্র; আধুনিক বাঙালি কবি ও গায়ক।

১৯৭৯ – পার্ক চুং হি; দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি আততায়ীর হাতে নিহত হন।

১৯৯৫ – ড. ফাতহি শাক্বাকি; ফিলিস্তিনি জিহাদ নেতা ইসরায়েলি হামলায় নিহত।

২০২২ – স্বস্তিকা মুখোপাধ্যায়; সংগীতশিল্পী।

/জেএইচ/