অটোরিকশার গতিরোধ করে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়ে ৫ লাখ টাকা খোয়ালেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। গতকাল রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে এ ঘটনা ঘটে। প্রাইভেট কারে এসে অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেন দুর্বৃত্তরা।
ভুক্তভোগী ওই কর্মকর্তার নাম এ এম এম তৌহিদুর রশিদ। তিনি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে তিনি ও তার বাবা এস এম হারুনুর রশিদ সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার তাদের গতিরোধ করে। এ সময় গাড়িটি থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে তৌহিদুরের কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে দ্রুতগতিতে টাঙ্গাইলের দিকে চলে যান তারা।
ভুক্তভোগী তৌহিদুর বলেন, ‘বাড়ির কাছাকাছি বংশাই সেতুর কাছে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেট কার আমাদের অটোরিকশার কাছে চলে আসে। পরে প্রাইভেট কার থেকে একজন হাত বাড়িয়ে জোর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়। পুলিশের জরুরি সেবার নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে তার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।’
এ ঘটনায় রবিবার সন্ধ্যা ছয়টার দিকে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তৌহিদুর রশিদ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পকেটে টাকা নেই, অ্যাপে ঋণ করিয়ে লুটে নিলো ছিনতাইকারীরা