তেহরানের একটি হাসপাতাল থেকে দীর্ঘ দুই সপ্তাহেরও বেশি সময় চিকিৎসা নেওয়ার পর ছাড়পত্র পেয়েছেন ইরানের কারাবন্দী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
ইরানি মানবাধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীর শারীরিক অবস্থার চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিশ্বের ১১৩ জন নোবেলজয়ী।