বিশ্বের শীর্ষ সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইরান: আইআরজিসি উপপ্রধান

সিটিজেন জার্নাল ডেস্ক

বিশ্বের যেকোনো জায়গা থেকে আসা যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক জবাব দিতে ইরানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল মোস্তফা ইজাদি একথা জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ভৌগোলিক সীমানা বিবেচনা না করেই যেকোনো মাত্রার হুমকির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে তেহরান। ইজাদির দাবি, ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা এখন বিশ্বের শীর্ষ সামরিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ জানানোর পর্যায়ে পৌঁছেছে এবং সামনের দিনগুলোতেও এ ধারা বজায় থাকবে।
বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, শত্রুরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ও রেভল্যুশনারি গার্ডকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছিল, কিন্তু তাদের কোনো পরিকল্পনাই শেষ পর্যন্ত সফল হয়নি।
প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি শান্ত করতে বেশ কিছু কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে সংকট এখনো কাটেনি। গত সপ্তাহেই ইরানের পার্লামেন্ট স্পিকার বর্তমান এ অচলাবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে মন্তব্য করেছিলেন।
সূত্র: আল জাজিরা

চাপ ও হুমকির মুখে শর্ত শিথিল করবে না ইরান: বাঘাই