হামের প্রাদুর্ভাব: আরও ৯ শিশুর প্রাণহানি, মোট ১৩৬১

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের উপসর্গ নিয়ে একদিনের ব্যবধানে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ জনে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার ) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আর নয় শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিন জন করে শিশু এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এর আগে, গত ২২ নভেম্বর একদিনে ৯ শিশু মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৬৮ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ২৮৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে এক হাজার ২০৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত মোট ২ লাখ ৮৫ হাজার ৫৯০ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এসব শিশুর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে মোট ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডায়াবেটিস মোকাবিলায় জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী