ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

সিটিজেন জার্নাল ডেস্ক

গত ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও সম্পদ ছিল।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, গত আগস্ট পর্যন্ত ১১৫টির বেশি হামলার ঘটনা ঘটেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে এপি।
এতে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে দুই ডজনেরও বেশি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলাগুলো বিমান ও ভবনে আঘাত হানার আগে আগাম সতর্কীকরণ ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এসব হামলায় বিমানঘাঁটিটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবন ক্ষতিগ্রস্ত অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।
এপির বিশ্লেষণ অনুযায়ী, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান ও অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এতে দেশটির শত শত কোটি ডলারের ক্ষতি হয়েছে।
সূত্র: আল জাজিরা, ডন

৫ শতাধিক গোপন বাঁধ নির্মাণ ইরানের, যা বলছেন গবেষকেরা