দীর্ঘ ১২ বছর পর ইরানপন্থী মিলিটারি ঘাঁটিতে ফিরেছে ইরাকি বাহিনী

সিটিজেন জার্নাল ডেস্ক

দীর্ঘ এক যুগ পর ইরাকের জুরফ আল-সাখার এলাকার একটি অংশে প্রবেশের সুযোগ পেল দেশটির সরকারি নিরাপত্তা বাহিনী। দীর্ঘদিন ধরে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ ও প্রভাবের কারণে এলাকাটি সাধারণ ও সরকারি বাহিনীর নাগালের বাইরে ছিল।
শুক্রবার (২০ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে জানানো হয়, প্রথম ধাপে জুরফের বন্ধ থাকা বেশ কিছু সড়ক খুলে দেওয়া হচ্ছে। ইরাকের সিকিউরিটি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। সড়ক চালুর পাশাপাশি ওই এলাকার ভেতর দিয়ে যাওয়া তেল পাইপলাইনগুলোর সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব পাইপলাইন ৫ কিলোমিটারেরও বেশি দীর্ঘ হতে পারে। পাইপলাইনগুলো পাহারা দেওয়ার দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন এনার্জি পুলিশ। একই সঙ্গে জুরফের কমান্ড সদর দপ্তরেও এনার্জি পুলিশের সদস্যরা থাকবেন।
এ প্রসঙ্গে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আহমেদ হাতেম জানিয়েছেন, জুরফে কমান্ড সদর দপ্তরও খুলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির নির্দেশে আরও কিছু বন্ধ সেতু ও সড়ক খুলে দেওয়া হবে।
মাঠপর্যায়ে ফেডারেল পুলিশ এবং পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) মধ্যে সমন্বয় ও সহযোগিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কমান্ড সদর দপ্তর এবং সেদিকে যাওয়া পথগুলোতে ফেডারেল পুলিশের উপস্থিতি বাড়ানোর কাজ চলছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ১২ বছর ধরে জুরফ এলাকা কার্যত অচল ও বন্ধ অবস্থায় ছিল। প্রথমবারের মতো জুরফ আল-সাখারের একটি অংশে সরকারি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি শুরু হলো।
যদিও সেখানে চূড়ান্তভাবে কতজন সেনা বা নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবেন, তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে প্রাথমিক পরিকল্পনায় ফেডারেল পুলিশের দুটি ব্রিগেড এবং ইরাকি সেনাবাহিনীর দুটি ব্রিগেড মোতায়েনের কথা রয়েছে। এর পাশাপাশি পিএমএফের দুটি ব্রিগেড ধাপে ধাপে সেখান থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: রয়টার্স

ইরানের তেল রপ্তানি বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল