শত্রুর কার্যক্রমে প্রতিরক্ষা নীতি পরিবর্তন করবে ইরান: আইআরজিসি প্রধান

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের প্রতিকূল বা শত্রুতামূলক পদক্ষেপ দেশটির প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে বলে সতর্ক করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমদ ভাহিদি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এ হুঁশিয়ারি দেন। মেজর জেনারেল ভাহিদি বলেন, শত্রুর কর্মকাণ্ড আমাদের প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনতে বাধ্য করবে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার মতবাদ ও শর্তাবলীর পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
এর আগে ইরানের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে নতুন হুমকির মুখে দেশের প্রতিরক্ষা কৌশল ও মতবাদ আরও শক্তিশালী করার তাগিদ দেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার এ নির্দেশনার পরপরই আইআরজিসি কমান্ডারের পক্ষ থেকে এমন মন্তব্য এল।
ওই বৈঠকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক উল্লেখ করেন, শত্রুদের যেকোনো শক্তিশালী আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে বুদ্ধিদীপ্ত যুদ্ধ প্রস্তুতির কোনো বিকল্প নেই। একই সঙ্গে ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করে যেকোনো মাত্রার বা ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দেওয়ার জন্য বাহিনীকে নির্দেশ দেন তিনি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি