শিরোনাম

জুনের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশা

সিটিজেন ডেস্ক
জুনের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার আশা
জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি

সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যদিও উভয় দেশ নতুন করে হামলা না চালানোর ঘোষণা দিয়েছে। এর মধ্যেই জাতিসংঘে নিযুক্ত ইরানি দূত আশা প্রকাশ করেছেন, জুন মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা একটি উপসংহারে পৌঁছাবে।

রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সিদ্ধান্তে পৌঁছানোর জন্য মতবিনিময় করছে।

সোমবার (৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য দেওয়ার পর সংবাদ সংস্থা এপির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চূড়ান্ত নথি পাইনি, তবে তা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এই মাসের শেষ নাগাদ কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা তাই আশা করি। আমরা তাই আশা করি।’

তিনি জোর দিয়ে বলেন, এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তিটি ছিল বিস্তৃত এবং তা পুরো অঞ্চলের জন্য প্রযোজ্য, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত। তবে ইসরায়েল সেটা প্রত্যাখ্যান করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন, ইসরায়েলি বাহিনী লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখবে। যদিও সোমবার তিনি ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/