শিরোনাম

‘ইরানের নতুন নেতার প্রতি জনসমর্থন বাড়ছে’

সিটিজেন ডেস্ক
‘ইরানের নতুন নেতার প্রতি জনসমর্থন বাড়ছে’
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থনে রাস্তায় শিশু-বৃদ্ধ থেকে সর্বস্তরের মানুষ। ছবি: সংগৃহীত

তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরেহ খারাজমি বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে অনেক মানুষ ‘বাছবিচারহীন’ বলে মনে করছেন।

আল জাজিরাকে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবাসিক এলাকাগুলোতে বোমা হামলা চালাচ্ছে এবং এতে ইতোমধ্যে ৭ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।

তার মতে, এসব ঘটনার ফলে অনেক ইরানি নাগরিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আর ‘বিশ্বস্ত অংশীদার’ হিসেবে দেখছেন না, যারা এসে কাউকে রক্ষা করবে।

বরং নতুন ঘোষিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন শক্তিশালী হয়েছে, ‘রাস্তায় মানুষ দেখে সেটা স্পষ্ট হচ্ছে’, বলেন খারাজমি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/