শিরোনাম

রাষ্ট্রপতি ইস্যুতে যা বলছে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি ইস্যুতে যা বলছে ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। দাবি মানা না হলে সর্বাত্মক প্রতিরোধের ডাক দেওয়ার কথা বলেছে তারা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে ইনকিলাব মঞ্চ লিখেছে, ‌‘আওয়ামী লীগের দোসর চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করে বিচারের মুখোমুখি না করলে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের ডাক ইনকিলাব মঞ্চের।’

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

পোস্টে হাসনাত লেখেন, ‘গেট আউট চুপ্পু’। সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময়েই তিনি এই পোস্ট করেন।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করে সংসদ থেকে ওয়াক আউট করেছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা।

/টিই/