শিরোনাম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তা

বিপরীতমুখী অবস্থানে ট্রাম্প ও মার্কিন নৌবাহিনী

সিটিজেন ডেস্ক
বিপরীতমুখী অবস্থানে ট্রাম্প ও মার্কিন নৌবাহিনী
হরমুজ প্রণালি (ইনসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প)। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী যুক্তরাষ্ট্রের জাহাজ ও অন্যান্য বাণিজ্যিক জাহাজকে সহায়তা দেওয়া হবে। তবে এখন পর্যন্ত মার্কিন নৌবাহিনী ওই প্রণালিতে জাহাজকে সামরিক নিরাপত্তা সহায়তা বা এসকর্ট দেওয়ার পরিকল্পনা নাকচ করেছে।

অতীতে যুক্তরাষ্ট্র এ ধরনের নিরাপত্তা সহায়তা দিলেও বর্তমানে নৌবাহিনী জানিয়েছে, তারা আপাতত এসকর্ট দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক বাণিজ্যিক জাহাজ হয়তো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে অনাগ্রহী হতে পারে। কারণ ঝুঁকিপূর্ণ পরিবেশে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় দায়বদ্ধতা বীমা পাওয়া অনেক প্রতিষ্ঠানের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

এদিকে জ্বালানি সংকটের প্রভাব ভোক্তাদের ওপর পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে বুধবার (১১ মার্চ) সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে পৌঁছেছে। পেট্রোলের দাম বাড়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে রেখে মূল্যস্ফীতির চাপ কমাতে রিপাবলিকানদের জন্য যুদ্ধ দ্রুত শেষ করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/