শিরোনাম

সংসদে মানহীন হেডফোন নিয়ে ক্ষোভ ঝাড়লেন জামায়াতের এমপি আরমান

নিজস্ব প্রতিবেদক
সংসদে মানহীন হেডফোন নিয়ে ক্ষোভ ঝাড়লেন জামায়াতের এমপি আরমান
মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)। ইনসেটে সংসদের হেডফোন। কোলাজ: সিটিজেন জার্নাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে বৃহস্পতিবার (১২ মার্চ)। প্রথমদিনে সংসদে ঘটেছে নানা ঘটনা। রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদী অ্যাখ্যা দিয়ে বিরোধী দল ওয়াকআউট করেছে। মাইক বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। এবার সংসদে মানহীন হেডফোন নিয়ে ক্ষোভ ঝাড়লেন জামায়াতের এমপি মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মীর আহমাদ বিন কাসেম লেখেন, ‘এই হেডফোনের মান এতটাই ভয়াবহ, ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা করছে। সাউন্ড কোয়ালিটি এমন নিম্নমানের-সংসদের পুরোনো ডিভাইসও এর চেয়ে পরিষ্কার অডিও দিত নিশ্চয়ই। সম্পূর্ণ হতাশ!!’

উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিভিন্ন ভাষণ বা বক্তব্য স্পষ্টভাবে শোনার জন্য সংসদ সদস্যদের নির্দিষ্ট হেডফোন ব্যবহার করতে হয়।

এর আগে প্রথম অধিবেশনের প্রথম দিনে সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে সাময়িকভাবে মাইক বিভ্রাটের সৃষ্টি হলে অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছিল।

/টিই/