রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। এই মুহূর্তে সংসদ অধিবেশন বন্ধ রয়েছে।
সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার অনুরোধ জানানোর পরপরই বিরোধীদল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তারা ‘‘কিলার চুপ্পুসহ’ নানা ধরনের স্লোগান দিয়ে সংসদ থেকে বের হন।
বিরোধী দলীয় সংসদ সদস্যদের হাতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান। রাষ্ট্রপতি সংসদে প্রবেশ করলে অন্যরা দাঁড়িয়ে সম্মান জানালেও বিরোধী দলের সংসদ সদস্যরা বসে যান। তারপর রাষ্ট্রপতি বক্তব্য দিতে শুরু করলে অধিবেশনে হট্টগোল চালাতে থাকেন। বক্তব্য চলাকালে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধীদলের সাংসদেরা।
এর আগে, শোক প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অনুরোধ করে বলেন, ‘কোনো ফ্যাসিস্টের দোসর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। আমরা ফ্যাসিবাদমুক্ত জাতীয় সংসদ চাই।’
কর্মসূচিতে এনসিপির অনুসারীরা বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড টাঙিয়ে দেয় জাতীয় সংসদের সীমানাপ্রাচীরে। এসব প্ল্যাকার্ডে ‘রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে’, ‘জুলাই গণহত্যার বিচার করতে হবে’সহ নানা ধরনের স্লোগান লেখা ছিল। ওই কর্মসূচিতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংসদে রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে বাধা দেওয়ার আহ্বান জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় আজ বেলা ১১টায়। অধিবেশনের আগে সংসদ ভবনের বাইরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে এনসিপি।