শিরোনাম

মির্জা আব্বাসের দীর্ঘায়ু কামনা করে পাটওয়ারীর পোস্ট

নিজস্ব প্রতিবেদক
মির্জা আব্বাসের দীর্ঘায়ু কামনা করে পাটওয়ারীর পোস্ট
মির্জা আব্বাস ও নাসরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মূল লড়াইটা ছিল বিএনপির মির্জা আব্বাস ও এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে। নির্বাচনের সময় থেকে মির্জা আব্বাসকে নিয়ে নানা মন্তব্য করে আলোচনায় এসেছেন পাটওয়ারী।

কয়েকদিন আগেই মির্জা আব্বাসের মানহানি, ভয়ভীতি দেখানো ও অবমাননার মামলায় পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করে আদালত। তবে এবার ফেসবুকে মির্জা আব্বাসের সুস্বাস্থ্য কামনা করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির মুখ্য সমন্বয়ক পাটওয়ারী ফেসবুকে লেখেন, ‘মির্জা আব্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’

সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ) ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসরুদ্দীন পাটওয়ারী।

/টিই/