৬০০ বন্দিকে মুক্তি দিলো হুথি বিদ্রোহীরা

৬০০ বন্দিকে মুক্তি দিলো হুথি বিদ্রোহীরা
সিটিজেন জার্নাল ডেস্ক

ইয়েমেনের রাজধানী সানা থেকে ৬০০ বন্দিকে মুক্তি দিয়েছে দেশটির হুথি বিদ্রোহী গোষ্ঠী। রবিবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এই তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বন্দিদের মুক্তি দেওয়ার আগে তাদের প্রতিনিধিরা প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। এছাড়া মুক্তি পাওয়া ব্যক্তিরা যেন নিরাপদে নিজ নিজ বাড়িতে ফিরতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সহায়তাও দিয়েছে আইসিআরসি। তবে কাদের বা কতজনকে মুক্তি দেওয়া হবে, সে সিদ্ধান্তে সংস্থাটির কোনো ভূমিকা ছিল না বলে বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে।
আইসিআরসি বলেছে, এ মুক্তির উদ্যোগ নিয়েছে জাতীয় বন্দি বিষয়ক কমিটি এবং এটি স্টকহোম চুক্তির আওতাভুক্ত নয়। বিবৃতিতে আরও জানানো হয়, অতীতের মতোই ইয়েমেন সংঘাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তিদের ভবিষ্যৎ মুক্তি, স্থানান্তর কিংবা দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোর অনুরোধে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে আইসিআরসি সবসময় প্রস্তুত রয়েছে।
এদিকে, হুথি ন্যাশনাল কমিটির প্রিজনার্স অ্যাফেয়ার্সের প্রধান আবদুল কাদের আল-মুরতাদা ৬০০ বন্দিকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই দফার পর ইয়েমেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে একতরফাভাবে মুক্তি পাওয়া বন্দির সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৬১২ জনে। এর আগে গত মাসেও হুথিদের হাতে আটক ১৫৯ জন বন্দির মুক্তির কথা জানিয়েছিল আইসিআরসি।
তবে হুথিদের এই সাম্প্রতিক ঘোষণার বিষয়ে ইয়েমেন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি

নিজস্ব প্রযুক্তির এআই তৈরি ইরানি গবেষকের