লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৮: ৪৩

লেবাননে ইসরায়েলি হামলা। ছবি: সংগৃহীত
চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনে বৈঠকে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এ আলোচনার প্রধান উদ্দেশ্য হলো একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া এবং দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা শুরুর জন্য একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সংঘাত অবসানের ক্ষেত্রে এই বৈঠকটিকে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ বৈঠকের আয়োজন ও প্রস্তুতি হিসেবে শুক্রবার (১০ এপ্রিল) সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে একটি বিশেষ ফোনালাপ অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূত এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অংশ নিয়ে আসন্ন বৈঠকের প্রাথমিক রূপরেখা নিয়ে মতবিনিময় করেন।
সূত্র: বিবিসি

/এমএকে/