ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি প্রতিনিধি দল

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানি প্রতিনিধি দল
সিটিজেন ডেস্ক

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানের গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইসলামাবাদে পৌঁছে কর্মকর্তাদের সঙ্গে করমর্দন ও হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত ফুটেজে দেখা যায়, ইসলামাবাদে পৌঁছে কর্মকর্তাদের সঙ্গে করমর্দন ও হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
স্থানীয় সময় ভোর ৫টা ৩০ নাগাদ প্রকাশিত ফুটেজ অনুসারে, এরপর আরাঘচি দর্শক ও ইরানের পতাকা পরিবেষ্টিত একটি লাল গালিচা ধরে হেঁটে যান, যেখানে তাকে এক তোড়া ফুল উপহার দেওয়া হয়।
একই সফর নিয়ে প্রকাশিত একটি ছবির ক্যাপশনে বলা হয়েছে, সেগুলো ছিল যুদ্ধের প্রথম দিনে মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন সামরিক হামলায় নিহত শিশুদের স্কুল ব্যাগ ও ছবি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, ওই হামলায় অন্তত ১৬৮ জন শিশু এবং ১৪ জন শিক্ষক নিহত হন।
এদিকে ইসলামাবাদে পৌঁছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, একটি প্রকৃত চুক্তির বিষয়ে তারা আশাবাদী। তবে মার্কিন প্রতিপক্ষকে তারা কোনোভাবেই বিশ্বাস করছে না। শুক্রবার (১০ এপ্রিল) রাতে পাকিস্তানে পৌঁছায় ইরানের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে আরও রয়েছেন, ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং বেশ কয়েকজন প্রভাবশালী আইনপ্রণেতা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, তেহরানের সদিচ্ছা থাকলেও অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে ওয়াশিংটনের প্রতি তাদের আস্থা নেই। তিনি আক্ষেপ করে বলেন, আমেরিকানদের সঙ্গে ইরানের আলোচনার অভিজ্ঞতা সব সময়ই ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি এবার একটি বাস্তবসম্মত চুক্তির জন্য সত্যি প্রস্তুত থাকে, তবে ইরানও তাতে সাড়া দিতে পারে।
সূত্র: আল জাজিরা