শিরোনাম

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

সিটিজেন ডেস্ক
চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ দশক পর চন্দ্রাভিযানের ১০ দিনের রোমাঞ্চকর সফর শেষে পৃথিবীতে নিরাপদে ফিরে এসেছেন আর্টেমিস-২ মিশনের ৪ নভোচারী।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

চন্দ্রাভিযানে অংশ নেওয়া ৪ নভোচারী হলেন- রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিসটিনা কোচ ও জেরেমি হেনসেন।

প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চন্দ্রাভিযান শেষে অবশেষে ঘরে ফিরলেন নভোচারীরা। দীর্ঘ ১১ লক্ষ ১৭ হাজার ৬৫৯ কিলোমিটার (৬ লক্ষ ৯৪ হাজার ৪৮১ মাইল) পথ পাড়ি দিয়ে লুনার ক্যাপসুলটি সফলভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে।

বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়া উপকূলে নিরাপদে অবতরণের পর নাসার আর্টেমিস-২ অভিযানের কমান্ডার রিড ওয়াইজম্যান ক্যাপসুলের অবস্থান ও নভোচারী দলের স্বাস্থ্যের বিষয়ে বলেছেন, ‘আমরা স্থিতিশীল অবস্থায় আছি।’

নাসার অ্যাডমিনিস্ট্রেটর জ্যারেড আইজ্যাকম্যান বলেন, ‘আমরা আবারও নভোচারীদের চাঁদে পাঠানো এবং নিরাপদে ফিরিয়ে আনার কাজে ফিরে এসেছি। এটি কেবলমাত্র শুরু।’

এর আগে, গত ৬ এপ্রিল চাঁদ প্রদক্ষিণের সময় মহাকাশযানটি পৃথিবী থেকে তার সর্বোচ্চ ৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার (২ লাখ ২ হাজার ৭৫৬ মাইল) দূরত্বে পৌঁছায়। যা মহাকাশে মানুষের ভ্রমণের পূর্ববর্তী রেকর্ড ভেঙে দেয়।

/এসবি/