আইআরজিসির হুমকি, হরমুজ থেকে ফিরে গেল তেলবাহী ট্যাংকার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আইআরজিসির হুমকি, হরমুজ থেকে ফিরে গেল তেলবাহী ট্যাংকার
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাংকারের পথ আটকে সেটিকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা নির্দেশ দিয়েই ক্ষান্ত হয়নি। জানিয়েছে, ফিরে না গেলে জাহাজে হামলা চালানো হবে। এমন হুমকির মুখে আর কোনো ঝুঁকি না নিয়ে জাহাজ ঘুরিয়ে ফিরে যেতে বাধ্য হন ক্যাপ্টেন।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স’ (ইউকেএমটিও) ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। তারা জানায়, ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক পানিসীমায় ওমানের খাসাব উপকূল থেকে মাত্র ১১ নটিক্যাল মাইল (প্রায় ২০ কিলোমিটার) উত্তরে।

আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য এ ব্যস্ত জলপথটি যখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ঠিক তখনই নতুন এ ঘটনা ঘটল। মূলত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান।

সূত্র: আল জাজিরা

/এমএকে/