৭ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৭ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
এক ওভারে জোড়া উইকেট নেন আনরিখ নর্কিয়া

টস হেরে আগে ব্যাট করতে নামতে হয়েছে বাংলাদেশ দলকে। বৃষ্টিতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা খেলা বন্ধ থাকার পর শুরু হয় খেলা। তবে বেশ বিপদেই আছে বাংলাদেশ দল।

চা-বিরতির আগ পর্যন্ত ২৭ ওভারে বাংলাদেশ করে ৬ উইকেটে ৮৫ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চা-বিরতির পর ব্যাট করতে আরও একটি উইকেট হারিয়েছে বাংলাদেশ দল।

প্রথমে আঘাত হানেন মার্কো ইয়ানসেন। তার বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তানজিদ হাসান (৩)।

এরপর একই ওভারে আউট হন মাহফিজুল ইসলাম রবিন (২৩) ও নাজমুল হোসেন শান্ত (৪)। উইকেট দুটি নেন আনরিখ নর্কিয়া। মুমিনুল হককে বোল্ড করেন মুল্ডার। ফেরার আগে মুমিনুল করেন ১৮ রান।

লিটন দাসকে (৮) ফেরান ইয়ানসেন। সবশেষ চা-বিরতির আগে শেষ বলে আউট হন তাওহীদ হৃদয়। ৪২ বলে ১৯ রান করেন হৃদয়। তার ৪২ বলের ইনিংসে আছে ২ চার ও ১ ছক্কা।

চা-বিরতির পর খেলতে নেমে আউট হয়েছেন শরিফুল ইসলাম (২)। তাকে আউট করেন কাগিসো রাবাদা। ম্যাচে এটি তার প্রথম শিকার।

ব্যাট করছেন জাকের আলী ও তাসকিন আহমেদ।

/টিই/