নতুন বছরে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারলে নতুন বছরে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে। তবে কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
প্রেসিডেন্ট ইরানি আলোচকদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘তারা সব সময় কথা বলে। তারা কেবল কথাই বলে যায়। কিন্তু এর সবই অর্থহীন বাকওয়াস।’
হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য এলো। যেখানে ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। আর হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান।
ইরান এই অবরোধ পরীক্ষা করে দেখতে পারে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প সতর্ক করে দেন, অবরোধ অতিক্রমের চেষ্টাকারী ইরানি নৌযানগুলোতে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হবে। তার ভাষায়, ‘অবরোধ ভাঙার চেষ্টাকারী নৌযানগুলোর ওপর মার্কিন বাহিনী গুলি চালাবে।’
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, কূটনৈতিক আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছানো না গেলে ইরানে সামরিক পদক্ষেপের পথেই হাঁটতে পারে ওয়াশিংটন। এতে নতুন বছরের শুরুতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে ট্রাম্পের বক্তব্যে সামরিক অভিযানের সুনির্দিষ্ট সময়, লক্ষ্যবস্তু বা পরিধি সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। সম্ভাব্য চুক্তির শর্ত নিয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে ইরানে নতুন করে শুরু হওয়া বিক্ষোভের ভিডিও দেখার পর দেশটির সরকারবিরোধী আন্দোলনকারীদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন ট্রাম্প।
সূত্র: আনাদোলু এজেন্সি, গালফ নিউজ

ভুল স্বীকার ও প্রতিশ্রুতি পূরণ না করলে সংকট কাটবে না: ইরান