শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত পুরোপুরি না মানা পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালু করা হবে না বলে জানিয়েছে তেহরান। রবিবার (৪ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ কথা জানান। রয়টার্সের বরাতে জানা গেছে, সংকট নিরসনে সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে বার্তা পাঠিয়েছিল, তারই জবাবে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ইরান।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি প্রস্তাব দিয়েছিল তেহরান। নির্ধারিত শর্তগুলো মেনে নেওয়া হলে মাত্র সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে আবার স্বাভাবিকভাবে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হতে পারে বলে প্রস্তাবে উল্লেখ ছিল। গত সপ্তাহে কাতারের মধ্যস্থতায় তেহরানের সে প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় যুক্তরাষ্ট্র।
গালিবাফ সংবাদমাধ্যমকে বলেন, ‘ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে আমাদের দেয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেওয়া হয়েছে। তবে ওয়াশিংটনকে অবহিত করার জন্য আরও কিছু বিষয় এখনও বাকি আছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রস্তাব তাদের আগের অবস্থানের মতোই, বিশেষ করে পারমাণবিক ইস্যুতে। আমরা তাদের জানিয়েছি, এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হরমুজ প্রণালি সংকট। এই নৌপথে নিরাপত্তা ফিরিয়ে আনতে ওয়াশিংটনকে স্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের সুযোগ দিয়ে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর রটেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ইসমাইল বাঘাই। তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কোনো ধরনের দরকষাকষি বা আলোচনায় বসেনি তেহরান।
সূত্র: রয়টার্স

যুক্তরাষ্ট্র শয়তান, ইসরায়েল ছোট শয়তান: গালিবাফ