শিরোনাম

যুক্তরাষ্ট্র শর্ত মানার পরই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্র শর্ত মানার পরই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়ায় কূটনৈতিক তৎপরতা বাড়লেও সিদ্ধান্ত বাস্তবায়নে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। ওমানের মধ্যস্থতায় ইতিবাচক অগ্রগতির খবর প্রকাশ্যে এলেও ইরান জানিয়েছে, ওয়াশিংটন নির্দিষ্ট শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথ উন্মুক্ত করা হবে না।

সম্প্রতি এক মার্কিন কর্মকর্তা দাবি করেন, ওমান ও ইরানের মধ্যকার আলোচনার পর শিগগিরই হরমুজ প্রণালি খুলে দেওয়া হতে পারে। এতে পাঁচ মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বন্ধ থাকা বিশ্ব তেল রপ্তানি আবার সচল হওয়ার আশা জেগেছিল। তবে এই সম্ভাবনাকে নাকচ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি। তিনি জানান, প্রণালি খোলার বিষয়টি ওমানের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করছে না। এটি সম্পূর্ণভাবে ইরানের নির্দিষ্ট নিয়মাবলী এবং যুক্তরাষ্ট্রের ওপর দেওয়া শর্ত মেনে নেওয়ার ওপর নির্ভরশীল।

অবশ্য কূটনৈতিক দরকষাকষির বিষয়টি পুরোপুরি অস্বীকার করেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (৮ আগস্ট) তিনি জানান, হরমুজ প্রণালিতে একটি নতুন ও অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে তারা চুক্তির খুব কাছাকাছি রয়েছেন। স্থায়ী পথের প্রযুক্তিগত ও আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত এ পথ ব্যবহার করা হতে পারে। তবে সমঝোতার ক্ষেত্রেও ইসলামাবাদ স্মারক লঙ্ঘনের কারণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের মতো কঠোর শর্ত যুক্ত রাখা হয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

/এমএকে/