শিরোনাম

হরমুজ প্রণালিতে বিকল্প করিডর খুলতে দেবে না ইরান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজ প্রণালিতে বিকল্প করিডর খুলতে দেবে না ইরান
হরমুজ প্রণালি ও মহসিন রেজাই (ইনসেটে)

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে কোনো বিকল্প পথ বা দ্বিতীয় করিডর হতে দেবে না ইরান। দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মহসিন রেজাই বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে এক বিবৃতিতে এ বার্তা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রকে কৌশল বদলানোর আহ্বান জানিয়ে রেজাই বলেন, বিদ্যমান সংঘাতময় পরিস্থিতি ইরান কখনোই মেনে নেবে না। সামরিক কিংবা অর্থনৈতিক অবরোধ এভাবে চলতে থাকলে ওই অঞ্চলে দায়িত্বরত মার্কিন রণতরি ও সেনাদের ওপর মারাত্মক ঝুঁকি নেমে আসবে এবং বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।

তিনি পরিষ্কার ভাষায় জানান, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন কোনো বিকল্প করিডর খোলার সুযোগ ইরানের তরফ থেকে দেওয়া হবে না। আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা ও বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে হরমুজ প্রণালির ভূমিকা অতি সংবেদনশীল হওয়ায়, ইরানি এই কর্মকর্তার এমন শক্ত অবস্থান বিশ্ব জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/