জায়েদের ১০ উইকেটে জয় পেলো সিলেট

জায়েদের ১০ উইকেটে জয় পেলো সিলেট
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

২০১০ সালের জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় আবু জায়েদের। ২০২৬ এর নভেম্বরে এসে এই সংস্করণে প্রথমবার ম্যাচে ১০ উইকেট পেলেন আবু জায়েদ।
খুলনায় ২৮তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে বরিশালের বিপক্ষে দুই ইনিংসেই ৫ উইকেট করে পেয়েছেন জায়েদ। প্রথম ইনিংসে ৩৫০ উইকেটের মাইলফলক ছোঁয়া জায়েদ বরিশালের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে নিয়েছেন ৫ উইকেট।
জায়েদের দুর্দান্ত পারফরম্যান্সে তিন দিনের মধ্যেই বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে লিগ শেষ করেছে সিলেট।
আপাতত খুলনাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে দলটি। সাত ম্যাচের তিনটিতে জেতা সিলেটের পয়েন্ট ৩২। খুলনা শেষ রাউন্ডে রংপুরের কাছে হেরে গেলে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে সিলেট।
খুলনা কি পারবে?
না হারলেই রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হবে খুলনা। সিলেটে জমে উঠেছে এমন সমীকরণের ম্যাচটি। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৮৪ রান তুলে তৃতীয় দিন শেষ করা রংপুর এগিয়ে ২০০ রানে। দলটি খুলনাকে কত রানের লক্ষ্য দেবে সেটি দেখার।

দ্বিতীয় সেশনে ওয়ানডে মেজাজে খেললো দক্ষিণ আফ্রিকা