শিরোনাম

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত

সিটিজেন ডেস্ক
হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত
এইতান শমুয়েল লেমবার্গ। ছবি: টাইমস অব ইসরায়েল

যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়ের ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নিউইয়র্কে অনুষ্ঠিত চতুর্থ দফা বৈঠকের পর ইসরায়েল ও লেবানন ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। পাল্টা ব্যবস্থা হিসেবে দক্ষিণ লেবাননে অবস্থান করা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় আইডিএফের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত অফিসারের নাম ক্যাপ্টেন এইতান শমুয়েল লেমবার্গ (২১)। তিনি মিশমার হাশিভার বাসিন্দা এবং ৭ম আর্মার্ড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বিকাল ৪টার দিকে হিজবুল্লাহর এক সদস্য লিতানি নদীর উত্তরে অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাঙ্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালালে লেমবার্গ নিহত হন।

ঘটনাটির পরপরই আইডিএফ জানায়, তারা আকাশ থেকে ও কামান দিয়ে ওই এলাকার হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

/জেএইচ/