ইয়েমেনজুড়ে সৌদি আরবের হামলায় নিহত ৪১, প্রতিশোধের হুঁশিয়ারি হুথিদের

সিটিজেন জার্নাল ডেস্ক

ইয়েমেনে লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুদায়দাহ বন্দরসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুথি। শুক্রবারের (২০ নভেম্বর) এ হামলাকে ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক’ আখ্যা দিয়ে সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।
ইরানের প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইয়েমেনে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর মধ্যে লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হুদায়দাহ বন্দরের কার্যক্রম পরিচালনাসংক্রান্ত স্থাপনাও রয়েছে। পাশাপাশি রাজধানী সানা, সা’দা ও তায়িজে আরও হামলার ঘোষণা দিয়েছে জোটটি।
শুক্রবার এক বিবৃতিতে হুথির পরিবহন ও গণপূর্ত মন্ত্রণালয় এ হামলাকে ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক উত্তেজনা বৃদ্ধি’ বলে অভিহিত করেছে।
এতে বলা হয়েছে, এ হামলা ‘শত্রুপক্ষের কুৎসিত চেহারা এবং ইয়েমেনের জনগণ ও তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বিরুদ্ধে যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ার একগুঁয়েমি’ প্রকাশ করেছে। এসব হামলার ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক পরিণতির জন্য সৌদি শাসকগোষ্ঠীকে সম্পূর্ণ দায়ী করা হয়েছে।
মন্ত্রণালয়টি এই অপরাধমূলক হামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতারও তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, এই নীরবতা সৌদি পক্ষকে আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত বেসামরিক নাগরিক হত্যা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রাখতে উৎসাহিত করছে।
এদিকে, ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে ‘একটি নির্বুদ্ধিতার কাজ’ বলে অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন, এর জন্য সৌদি আগ্রাসনকারীকে চড়া মূল্য দিতে হবে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রাসঙ্গিক আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা ও পাল্টা জবাব দেওয়ার বৈধ অধিকার তাদের রয়েছে। একইসঙ্গে প্রতিরোধের ভারসাম্য বজায় রাখতে ‘উত্তেজনার জবাব উত্তেজনা’ কৌশলের গুরুত্বও তুলে ধরা হয়েছে।
সৌদি অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের পাল্টা অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে হুথি মন্ত্রণালয়। ইয়েমেনের ১২ বছর ধরে চলা সৌদি অবরোধের প্রসঙ্গ তুলে হুথি সরকারের মুখপাত্র ওমর আল-বুখাইতি বলেন, ইয়েমেনে খাদ্য ও অন্যান্য সরবরাহ পৌঁছানোর প্রধান বন্দরে হামলা চালানো হচ্ছে জনগণের দুর্ভোগ আরও বাড়ানো এবং অবরোধ কঠোর করার একটি ‘পরিকল্পিত চেষ্টা’।
তিনি জোর দিয়ে বলেন, এই হামলার ফলে জেদ্দা বন্দর এবং সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অন্যান্য বন্দর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর জন্য ‘বৈধ’ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্রের জারি করা সতর্কবার্তা সত্ত্বেও এই হামলাটি সংঘটিত হয়। সতর্কবার্তায় তিনি বলেছিলেন, ইয়েমেনের হুদায়দাহ বন্দরে হামলা চালালে তারাও সৌদি আরবের লোহিত সাগরের বন্দরগুলোতে হামলা চালাবে।
এদিকে পৃথক এক বিবৃতিতে হুথির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু ও ৭ জন নারী রয়েছেন। এছাড়া সানা, তায়িজ, সা’দা, লাহিজ ও হাজ্জা প্রদেশে আহত হয়েছেন আরও ২৮ জন। সর্বশেষ হতাহতের ঘটনায় সৌদি আরবের সাম্প্রতিক হামলায় নিহত ইয়েমেনির সংখ্যা বেড়ে ৪৩৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৯২৪ জন।
গত জুলাইয়ে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের বোমা হামলার পর সর্বশেষ উত্তেজনা শুরু হয়। এর জবাবে ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি কার্যকর করে হুথিরা। পাশাপাশি লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা ঘোষণা করে গোষ্ঠীটি।
সূত্র: প্রেস টিভি

ইয়েমেন সংঘাত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি: রয়টার্স
ইয়েমেন সংঘাত ঘিরে সৌদিতে বিপুল সেনা-যুদ্ধবিমান পাঠিয়েছে মিসর